diyojmedia

প্রতিটি নিয়ম শিক্ষার্থীর অধিকার ও সুরক্ষাকে অগ্রাধিকার দেয়।

টার্মস এন্ড কন্ডিশন

অ্যাডসপায়ার একাডেমি-তে ভর্তি হয়ে অথবা আমাদের ওয়েবসাইট ও সেবা গ্রহণের মাধ্যমে, আপনি আমাদের নির্ধারিত শর্তাবলী ও নিয়মকানুনের সাথে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে প্রতিটি ধারা মনোযোগ দিয়ে পড়ুন, যাতে আপনার অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে বুঝতে পারেন।

১. ভর্তি ও রেজিস্ট্রেশন

  • কোর্সে ভর্তি হতে শিক্ষার্থীকে সঠিক ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
  • ভর্তি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীকে নির্ধারিত কোর্স ফি প্রদান করতে হবে।
  • ভর্তির পর কোর্স ফি ফেরতযোগ্য নয় (Refund Policy প্রযোজ্য নয়, যদি না একাডেমি কর্তৃপক্ষ আলাদাভাবে ঘোষণা করে)।

২. ফি পরিশোধ

  • কোর্স ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে ফি পরিশোধ না হলে শিক্ষার্থীকে ক্লাস থেকে ড্রপআউট ঘোষণা করার অধিকার একাডেমি সংরক্ষণ করে।
  • যে কোনো অতিরিক্ত চার্জ (যেমন Transfer Fee) সময়মতো প্রদান করতে হবে।

৩. ড্রপআউট পলিসি

শিক্ষার্থী নিম্নলিখিত অবস্থায় ব্যাচ থেকে বাদ পড়তে পারে:

  • ফি সময়মতো পরিশোধ না করা।
  • ক্লাসে নিয়মিত অংশগ্রহণ না করা।
  • এসাইনমেন্ট/প্রজেক্ট/এক্সাম না দেওয়া।
  • ক্লাসে অনুপযুক্ত আচরণ বা শৃঙ্খলা ভঙ্গ করা।

 ড্রপআউট হলে শিক্ষার্থীকে নতুন ব্যাচে যুক্ত হতে হলে Batch Transfer Fee অথবা নতুন ভর্তি ফি দিতে হবে।

৪. শেখার শৃঙ্খলা ও আচরণবিধি

  • শিক্ষার্থীকে ক্লাসে নিয়মিত, মনোযোগী ও সক্রিয় থাকতে হবে।
  • কোনো রকম অশালীন ভাষা, অশোভন আচরণ, বা ব্যাঘাতমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
  • শিক্ষার্থীরা সহপাঠী ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে।

৫. একাডেমির কনটেন্ট ও মেধাস্বত্ব

  • কোর্স মেটেরিয়াল, লেকচার, ভিডিও, নোট, স্লাইড ইত্যাদি Adspire Academy-র মেধাস্বত্ব (Intellectual Property)।
  • শিক্ষার্থীরা এসব কনটেন্ট কেবল ব্যক্তিগত শেখার উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
  • অনুমতি ছাড়া কপি, বিক্রি, পুনঃপ্রকাশ বা বিতরণ করা যাবে না।

. প্রাইভেসি ও ডাটা প্রটেকশন

  • শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রাইভেসি পলিসি অনুযায়ী সুরক্ষিত থাকবে।
  • একাডেমি শিক্ষার্থীর তথ্য তৃতীয় পক্ষকে বিক্রি করবে না।
  • শিক্ষার্থীর তথ্য কেবল একাডেমিক ও প্রশাসনিক প্রয়োজনে ব্যবহার করা হবে।

৭. দায়িত্বসীমা (Limitation of Liability)

  • অ্যাডসপায়ার একাডেমি শিক্ষার্থীদের সঠিকভাবে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করে। তবে কোর্স সম্পন্নের পর শিক্ষার্থীর চাকরি, প্রজেক্ট বা আয়ের নিশ্চয়তা একাডেমি দেয় না। তবে আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে অ্যাডসপায়ার একাডেমি সর্বোচ্চ চেষ্টা করবে।
  • কোনো প্রযুক্তিগত ত্রুটি, নেটওয়ার্ক সমস্যা বা অনিবার্য কারণে ক্লাস বাতিল হলে একাডেমি বিকল্প ক্লাস বা সেশন দেওয়ার চেষ্টা করবে।

৮. শর্তাবলী পরিবর্তন

  • অ্যাডসপায়ার একাডেমি প্রয়োজনে যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে।
  • পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে আপডেট করা হবে এবং তা কার্যকর হবে প্রকাশের তারিখ থেকে।

. যোগাযোগ

যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য যোগাযোগ করুন।